কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংক কর্মীরা এখন থেকে সপ্তাহে মোট ২ দিন ছুটি পাবেন। এর মধ্যে প্রথম এবং তৃতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে, এই পরিবর্তনের কারণে ব্যাংক কর্মীদের অন্য দিনগুলিতে বেশি কাজ করতে হবে।
ব্যাংক খোলার সময়ও কিছুটা পরিবর্তিত হবে, যাতে দুপুরের পরেও সাধারণ মানুষ ব্যাংক থেকে পরিষেবা নিতে পারবে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।
তবে, আপনি যদি বিকেলেও টাকা তুলতে চান, সেক্ষেত্রে ব্যাঙ্ক খোলা থাকার সময়ের মধ্যে, অর্থাৎ ৯:৪৫ AM থেকে ৫:৩০ PM পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারবেন।
এই পরিবর্তন ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।







