নতুন মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪-২৫ সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কৃষনক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও কোরেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছে সাধারণ মানুষ থেকে চাষীরা? কতটা খুশি তারা? টা জানতেই আজ আমারা পৌঁছেছিলাম তাঁদের কাছে। কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশিনন। এর আগেও তাঁদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার। তবে তার বাস্তবায়ন হয়নি এখনো। তবে কৃশানু ক্রেডিট কার্ড সমন্ধে বলতে গিয়ে চাষীদের বক্তব্য এসব ভাঁওতা ওই কার্ড করে কোনো লাভবান হয় না চাষীরা। তারাও ওই কার্ড করে এখনো কোনো সুযোগ সুবিধে পায়নি। তবে রাজ্যের সরকার চাষীদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাঁদের সাহায্যের হাত দিনের পর দিন করছে তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাঁদের কথা কেন্দ্রের সরকার অনেক কথাই বলে তবে তার বাস্তবায়ন হয় না।অপরদিকে সাধারণ মুদিখানা দোকান দার রা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা। আগামী দিনে ভয়ানক দিন আসছে। অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে,সোনার মানুষের একটা স্বপ্ন। যেটা কিনতে সবাই চায়।সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে তাতে করে এবার মধ্যবিত্তর হাতের নাগালেই আসছে সোনা রুপো।তবে সাধারণ মানুষ ও খুশি নন এই বাজেটে। তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিচি ভাবেনি। যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমল কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে মোদী সরকার গদি বাজাতে আজকের বাজেট পেশ করেছে বাংলার মানুষ আজ বঞ্চিতই থেকে গেলো বাজেটে। এই বাজেট মানুষের বাজেট নয়। অপরদিকে বিজেপি বলছে এটা মানুষের পাশে থাকার বাজেট। কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে। তবে রাজ্য সরকার কাটমানি খায় বলে তাঁদের আজ গাত্র দাহ হচ্ছে।
Read Next
November 17, 2026
‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
November 17, 2026
‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 17, 2026
২২ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে, হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় বড় নির্দেশ
November 17, 2026
কমিউনিস্ট হয়েও মার্সিডিজে ভ্রমণ? মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির কটাক্ষ
November 17, 2026
পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, জেন জি-র অংশগ্রহণে আপ্লুত শুভেন্দু! ২০৪৭-এ ‘বিকশিত ভারত’ গড়ার বার্তা মুখ্যমন্ত্রী
November 16, 2026
“গরিব ও দলিতদের শত্রু অখিলেশ!” সপা-র ‘পিডিএ’ কৌশল ভেস্তে দিতে আসরে নামল বিজেপি
Related Articles
Check Also
Close







