ভাইরাল

গোয়ালিওরে চাঞ্চল্য! আদালতে দুই বোনের দাবি— ‘স্বামী অদলবদল’ করেই গড়তে চান নতুন সংসার

মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court) গোয়ালিওর বেঞ্চে সামনে এল এমন এক অদ্ভুত মামলা, যা শুনে বিস্মিত হন বিচারপতিরাও। অপহরণের অভিযোগ দিয়ে শুরু হওয়া মামলার শুনানিতে শেষ পর্যন্ত উঠে আসে দুই বোনের ‘স্বামী অদলবদল’-এর দাবি, যা ঘিরে গোটা গোয়ালিওরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, দতিয়ার এক যুবক হাইকোর্টে ‘হেবিয়াস কর্পাস’ পিটিশন দায়ের করে অভিযোগ করেন, তাঁর শ্যালিকার স্বামী জোর করে তাঁর স্ত্রী এবং কন্যাসন্তানকে অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত দ্রুত পুলিশকে নির্দেশ দেয় সংশ্লিষ্ট সকলকে হাজির করে ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে।

পুলিশ আদালতের নির্দেশ মেনে অভিযুক্ত ব্যক্তি, ওই তরুণী এবং তাঁর কন্যাসন্তানকে আদালতে উপস্থিত করে। কিন্তু শুনানির সময় পুরো ঘটনার মোড় ঘুরে যায়। ওই তরুণী বিচারকের সামনে স্পষ্ট জানান, তাঁকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় মেয়েকে নিয়ে নিজের বোনের স্বামীর সঙ্গে থাকছিলেন। কারণ, নিজের স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে তিনি সুখী ছিলেন না। এমনকি তাঁদের বিবাহবিচ্ছেদের মামলাও বর্তমানে চলছে বলে আদালতকে জানান তিনি।

ঘটনা আরও নাটকীয় মোড় নেয় যখন ওই তরুণীর বোনও আদালতে জানান, তিনিও নিজের স্বামীর সঙ্গে সুখী নন এবং দিদির স্বামীর সঙ্গে থাকতে চান। অর্থাৎ, দুই বোনই আদালতের সামনে জানিয়ে দেন, তাঁরা নিজেদের স্বামীদের অদলবদল করে নতুন সংসার গড়তে প্রস্তুত।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, মামলার কোনও পক্ষই অপ্রাপ্তবয়স্ক নন। তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম। ফলে এটি অপহরণের মামলা নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত ‘হেবিয়াস কর্পাস’ পিটিশন খারিজ করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.