রাজ্য

গণনার ১২ ঘণ্টা আগে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ রাস্তায়! তৃণমূলের বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য, পরে সামনে এল বড় তথ্য

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফল ঘোষণার আর ১২ ঘণ্টাও বাকি নেই। তার আগেই উত্তর ২৪ পরগনার Noapara Assembly Constituency কেন্দ্রকে ঘিরে ছড়াল তীব্র বিতর্ক। অভিযোগ, নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন বুথের ভিভিপ্যাট স্লিপ Madhyamgram-এর নীলগঞ্জ সুভাষনগর এলাকার একটি পেট্রল পাম্পের সামনে রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তৃণমূল কংগ্রেসের দাবি, এক স্থানীয় কর্মী প্রথম ওই স্লিপগুলি দেখতে পান। পরে দলীয় নেতৃত্বকে জানানো হলে ঘটনাটি সামনে আসে। তৃণমূলের প্রকাশ করা ছবি ও ভিডিওতেও রাস্তায় একাধিক স্লিপ পড়ে থাকতে দেখা যায়। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিভিপ্যাট ব্যবস্থায় ভোটার ইভিএমে বোতাম চাপার পর সংশ্লিষ্ট প্রার্থীর নাম, প্রতীক এবং ক্রমিক নম্বর কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হয়, তারপর তা স্বয়ংক্রিয়ভাবে ড্রপবক্সে জমা পড়ে। ফলে গণনার আগের দিন রাস্তায় এমন স্লিপ পাওয়া নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন।

ঘটনাস্থলে পৌঁছন Arjun Singh-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিজেপির অভিযোগ, এর পিছনে তৃণমূলের কারসাজি রয়েছে। অন্যদিকে সিপিএমও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী Trinankur Bhattacharya তদন্তের দাবি জানিয়েছেন।

তবে পরে নির্বাচন সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া স্লিপগুলি মূল ভোটগ্রহণের নয়। এগুলি ভোটের আগের দিন হওয়া ‘মক পোল’-এর পরীক্ষামূলক স্লিপ। কীভাবে সেগুলি বাইরে এল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.