রাজ্য

পঞ্চায়েতের পূর্বেই বিশৃঙ্খলা! রাজ্যপালের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অধীরের !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে অশান্তির সম্ভাবনার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তারপর মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীর মৃত্যু। সংশ্লিষ্ট ঘটনার কথা উল্লেখ করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিলেন অধীর। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত নির্বাচনের আর্জি তাঁর।

অধীর চৌধুরী লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনীর অধীনে বাংলার পঞ্চায়েত নির্বাচন করতে হবে। রাজ্যপাল যেন এই মর্মে বিশেষ গুরুত্ব সহকারে উদ্যোগী হন এবং ব্যবস্থা গ্রহণ করেন’। তাঁর সংযোজন, ‘বর্তমানে পশ্চিমবঙ্গে সর্বত্র জঙ্গলের রাজত্ব বিরাজ করছে। শাসক দলের গুণ্ডা-দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মীদের শিকার করছে। রাজ্যের প্রতিটি কোণায় কোণায় অরাজকতা বিরাজ করছে। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত’।

বিশেষভাবে উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি, ‘রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। আগামিকাল থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ দিন। ১৭ জুন অবধি চলবে। ২০ জুন অবধি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.