আসনের নিরিখে লোকসভা নির্বাচনের ফলাফল ভালো থাকলেও। বেশ কিছু প্রত্যাশিত কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লিড পায়নি। পাশাপাশি ফলাফল ঘোষণার কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অনেকেই ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করছে। তার জন্য এবার কড়া পদক্ষেপ নেবে সরকার। তাই জন্য এবার ডিএ ও বেতন বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তার খাতিরে মোবাইল বাইরে রেখে অফিসে ঢুকতে হবে বলে নির্দেশিকা জারি করা হলো।
এর আগে প্রশাসনিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো দাবি করেছিলেন ভেতরের অনেক গুরুত্বপূর্ণ খবর বাইরে চলে যাচ্ছে। এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিভাবে এই ঘটনা ঘটছে তার জন্য নিয়ম চালু করা হলো। আগে নিয়ম ছিল মুখ্যমন্ত্রীর চেম্বারে ঢোকার আগে মোবাইল বাইরে রেখে ঢুকতে হবে। এবার নিয়ম হলো অর্থ ও স্বরাষ্ট্র দপ্তরের ঢোকার সময় একইভাবে মোবাইল ফোন বাইরে জমা দিয়ে ঢুকতে হবে।
পাশাপাশি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে। এমনকি বেশকিছুটা বেতনও বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এবার তারই সঙ্গে বেড়েছে রাজ্য সরকারের কর্মচারীদের ওপর কাজ নিয়ে নজরদারি। সরকারের ভেতরের খবর বাইরে যাওয়া রুখতে এই মোবাইল ফোন সরকারি দপ্তরের ভেতরে ব্যবহার না করার নির্দেশিকা জারি হল। এছাড়াও সিসিটিভি ক্যামেরার নজরদারি আরো বাড়ানো হবে জানা গিয়েছে।







