ড্রাগন এক ধরনের ক্যাকটাস ভিত্তিক ফল। এটি আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন ফ্রুট হজমে সহায়তা করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, ক্যান্সারের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফল। বর্তমানে ড্রাগন ফ্রুটের চাহিদা বাড়ছে, মানুষের কাছে এটি একটি জনপ্রিয় ফল হয়ে উঠেছে।তাই উৎপাদনও বাড়ছে। কিন্তু ড্রাগন ফল খেলে কি কি উপকার মেলে জানেন? না জানলে জেনে নিন,,,
1. ডায়াবেটিসের ঝুঁকিও কমায় ড্রাগন ফল। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায়, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এই ফলের নিয়মিত সেবন, রক্তে শর্করার ভারসাম্যতা বজায় রাখতে সহায়তা করে।
2. ক্যানসারের ঝুঁকি কমায় এই ফল। এতে ক্যানসারবিরোধী বৈশিষ্ট্য বর্তমান। এটি কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে অত্যন্ত সহায়ক। তা ছাড়া এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতেও সহায়তা করে। এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন- ক্যানসার, ডায়াবেটিস, অ্যালজাইমার এবং পারকিনসন এর মতো রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
3. ড্রাগন ফলের মধ্যে রয়েছে অলিগোস্যাকারাইডের মতো প্রিবায়োটিক যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে উৎসাহিত করে। এই প্রিবায়োটিকগুলি খাদ্য হজমে সাহায্য করে যেহেতু তারা নিম্ন পরিপাকতন্ত্রে থাকে, যেখানে তারা ভাল অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে উৎসাহিত করে। অন্ত্রের ব্যাকটেরিয়া খাদ্যকে সহজে শোষিত করে ভেঙ্গে ফেলতে সাহায্য করে। এছাড়াও তারা ভিটামিন সরবরাহ করে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে
৪. আমাদের শরীর ধারণ করে হিমোগ্লোবিন যা আয়রন সমৃদ্ধ কোষ। এই হিমোগ্লোবিন কোষগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের অন্যান্য অংশে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। ড্রাগন ফল আয়রনের একটি সমৃদ্ধ উৎস এবং তাই এই ফলটি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।
৫ . এই ফলটিতে রয়েছে বিটা-ক্যারোটিন, যা ভেঙ্গে ভিটামিন -এ পরিণত হয়। মানুষের চোখের লেন্সে প্রচুর পরিমাণে লুটেইন, জিক্সানথিন এবং মেসো-জেক্সানথিন থাকে, যা চোখের স্বাস্থ্য বজায় রাখতে এবং প্রতিরোধ করতে সাহায্য করে।







