অনুপম জানা, খড়গপুর:
খড়গপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচিত হলো ‘খড়গপুর মহাকুমা লীগ’। রেশমি গ্রুপের প্রত্যক্ষ সহযোগিতায় আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধি মনোজদের বক্তব্যে রাজনৈতিক ও সামাজিক দিকটি স্পষ্ট হয়ে ওঠে। তিনি দাবি করেন, “বিগত তৃণমূল সরকারের আমলে এলাকায় খেলাধুলার এই ধারা প্রায় বিলুপ্তির পথে বসেছিল। মাননীয় বিধায়ক দিলীপ ঘোষের বলিষ্ঠ নেতৃত্বে এবং সার্বিক উদ্যোগে আমরা পুনরার এই ঐতিহ্যবাহী লীগ চালু করতে সক্ষম হয়েছি।”
খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই উদ্বোধনী পর্বে একাধিক সরকারি প্রতিনিধি, স বিশিষ্ট সমাজসেবী দেব গোপাল বেরা, এবং ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, এই মহাকুমা লীগের মাধ্যমে স্থানীয় উদীয়মান খেলোয়াড়েরা তাঁদের দক্ষতা প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্ম পাবেন।







