রাজনীতি

পঞ্চায়েতকে ঘিরে লাগাতার মামলা, ক্ষোভপ্রকাশ বিচারপতির !

নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কলকাতা হাইকোর্টে রাজনৈতিক মামলা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই বছরের পঞ্চায়েত নির্বাচনের সময় তা চুড়ান্ত হয়। যার দরুন হাইকোর্টের বিচারপতি থেকে প্রধান বিচারপতি রাজনৈতিক মামলার শুনানি শুনতে শুনতে ক্লান্ত, বিরক্ত। একের পর এক রাজনৈতিক মামলার জেরে এবার ক্ষোভপ্রকাশ করলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

পুরুলিয়া জেলার সব পঞ্চায়েতে পুননির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা করার আবেদন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সংশ্লিষ্ট মামলার শুনানির দিন বিচারপতির উবাচ,‘গত দেড় মাস ধরে এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা হচ্ছে ৷ সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷ আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে ৷ এর পরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়’।

আবার অন্যদিকে, কিছুদিন পূর্বেই রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন করা হয়। সেই মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রচুর মামলা করা হচ্ছে। আসলে রাজনৈতিক উদ্দেশে আদালতকে ব্যবহার করে অনেকেই সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। অনেকেই আদালতকে ব্যবহার করে সংবাদ শিরোনামে আসতে চাইছেন। দয়া করে এই কাজ করবেন না’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.