রাজ্য

পুজোর আগেই বড় সুখবর! চা শ্রমিকদের ২০% বোনাস ঘোষণা, ডুয়ার্সে খুশির হাওয়া

পুজোর আগে বোনাসের দাবিতে আন্দোলনে নামার আগেই মিলল সুখবর। পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাসের অ্যাডভাইজারি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় উত্তরবঙ্গের চা-বাগানগুলিতে খুশির হাওয়া।

প্রশাসন সূত্রে খবর, পাহাড়, তরাই ও ডুয়ার্স মিলিয়ে প্রায় ২৭৫টি চা-বাগানে তিন লক্ষেরও বেশি শ্রমিক রয়েছেন। জলপাইগুড়ি জেলাতেই ছোট-বড় মিলিয়ে প্রায় ৯০টি বাগান রয়েছে।

প্রতি বছর পুজোর আগে বোনাসের দাবিতে গেট মিটিং, বিক্ষোভ কিংবা রাস্তা অবরোধের মতো আন্দোলনের ছবি দেখা যেত। এবার আগেভাগেই বোনাস ঘোষণায় সেই দুশ্চিন্তা অনেকটাই কাটল শ্রমিকদের।

চা শ্রমিকদের কাছে এই বোনাসের টাকা শুধু পুজোর কেনাকাটার জন্য নয়—সন্তানদের নতুন পোশাক, পরিবারের খাবার, ঘর মেরামত-সহ নানা প্রয়োজন মেটানোর বড় ভরসা। ফলে পুজোর আগেই ২০ শতাংশ বোনাসের খবরে নতুন করে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে বাগানগুলিতে।

চা শ্রমিকদের একাংশ এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের আশা, এবার পুজোর আগে বোনাস নিয়ে আগের মতো আন্দোলনের পথে যেতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.