জেলারাজ্য

কৌশিকী অমাবস্যায় তারাপীঠগামী ভক্তদের জন্য বিশেষ ট্রেন, বাড়ছে একাধিক ট্রেনের কোচ

নিজস্ব সংবাদদাতা: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় বাড়তে পারে। প্রতি বছরই এই বিশেষ তিথিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় বীরভূমের তারাপীঠে। সেই অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল।
কৌশিকী মেলা উপলক্ষে ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ও রামপুরহাটের মধ্যে চলবে বিশেষ ট্রেন।
হাওড়া থেকে রামপুরহাটগামী বিশেষ ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে হাওড়া ছাড়বে এবং বিকেল ৫টা ৩০ মিনিটে রামপুরহাট পৌঁছবে। অন্যদিকে, রামপুরহাট থেকে হাওড়াগামী ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়বে এবং রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
শুধু বিশেষ ট্রেন চালানোই নয়, অতিরিক্ত যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক নিয়মিত ট্রেনেও বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা। হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস (১৩০১৫), জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস (১৩০১৬), হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস (১২৩৪৭), রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস (১২৩৪৮), হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস (১৩০১৭) এবং আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস (১৩০১৮)-এ একটি করে অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ যুক্ত করা হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সূচি অনুযায়ী এই অতিরিক্ত কোচগুলি ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ট্রেনে যুক্ত থাকবে।
এছাড়াও, ১১ সেপ্টেম্বর হাওড়া-রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেসে আরও একটি অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ যুক্ত করা হবে। ফলে ওই দিন শহিদ এক্সপ্রেসে মোট দু’টি অতিরিক্ত সাধারণ কামরা থাকবে।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের বিপুল সমাগমের সম্ভাবনা। সেই ভিড় সামাল দিয়ে যাত্রীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতেই পূর্ব রেলের এই বিশেষ ব্যবস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.