Uncategorizedরাজ্য

সরকারি পোর্টালে কিভাবে জানাবেন অনলাইন প্রতারণার শিকারের কথা ?

বর্তমানে অনলাইনে জালিয়াত চক্রের ঘটনা দিনের পর দিন বাড়তে থাকে। অনলাইনে কেনাকাটা, বিল পেমেন্ট, এমনকি সোনা কেনার মতো জায়গাতেও মানুষ অনেক বার জালিয়াতির শিকার হয়ে থাকেন। অনলাইন জালিয়াতির শিকার হলে, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে জানানো উচিত। এছাড়াও সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করা উচিত।

ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল কী?

কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ হলো ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল। এই পোর্টাল মাধ্যমে বিভিন্নভাবে অনলাইন ভাবে প্রতারণা হবার ঘটনা, অনলাইনে অভিযোগ দায়ের করা যাবে। এই পোর্টালে মেয়ে এবং বাচ্চাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

কিভাবে অভিযোগ দায়ের করা যাবে সেই বিষয়টি নিম্নে আলোচনা করা হলো-

ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালটির অফিসিয়াল ওয়েবসাইটে যান।
রাজ্য, লগ ইন আইডি এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
আপনি কী অপরাধের অভিযোগ জানাতে চান তা নির্বাচন করুন।
নিজের নাম, ঠিকানা, নিকটবর্তী থানার মতো তথ্য প্রদান করুন।
প্রতারণার প্রমাণ, যেমন স্ক্রিনশট বা ফাইল, আপলোড করুন।
অভিযোগটি সাবমিট করুন।

অভিযোগ দায়ের করার পর কী করবেন?

অভিযোগ দায়ের করার পর আপনার মোবাইল ফোনটিতে একটি অভিযোগ আইডি চলে যাবে। সেই আইডি দিয়ে আপনি আপনার অভিযোগের বিষয়টি ট্র্যাক করতে পারবেন।

অনলাইন জালিয়াতির হাত থেকে বাঁচার উপায় !

অনলাইনে কেনাকাটা করার সময় নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে কেনাকাটা করা উচিত।

যেকোনো রকমের বিল পেমেন্ট করার সময় নির্ভরযোগ্য ওয়েবসাইট দিয়ে সেটি করা উচিত।

ব্যক্তিগত কোনো তথ্য অন্য কারো সাথে শেয়ার করা উচিত নয়।

এইসব সর্তকতাগুলি অবলম্বন করলে অনলাইন জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.