জেলা

ডুবে মৃত্যু হলো আড়াই বছরের শিশুর। চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়

বাড়ির সাব মার্শালের জল ফেলার গর্তে পড়ে মৃত্যু হলো আড়াই বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে মালদা ব্লকের ছোট কাদিরপুরে। শিশুটির নাম শিবরাজ মন্ডল বয়স আড়াই বছর। মৃত শিশুটির বাবার নাম দীপক মন্ডল। পেশায় একজন মধু বিক্রেতা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল চারটে নাগাদ।

দীপক মন্ডলের তৃতীয় সন্তান ছিল এই শিবরাজ মন্ডল। পরপর দুটো কন্যা সন্তানের পর পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সোমবার বিকেল ৪ টে নাগাদ বাড়ির সাব মার্শালের জল ফেলার গর্তে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজনেরা কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলে সে। এরপর এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য শিশুটির মৃতদেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজে।

বাড়ির ছোট ছেলের মৃত্যুর ঘটনায় শোখের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.