রাজ্য

‘বীরভূমের বাঘের’ শারিরীক অবস্থার অবনতি! চিন্তায় মমতা

রেশন দুর্নীতি কাণ্ডে সদ্য গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তার মাঝেই অস্বস্তি বাড়ালো তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের শারিরীক অবনতি। আরো একবার কেষ্ট মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল, কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন-সহ তিহাড়ে থাকা গরু পাচারে-যুক্ত বাকি অভিযুক্তদের ২৯ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট।

সূত্রের খবর, এদিন শুনানির নিজের আইনজীবীদের তিনি বলেন তার ডান পায়ে ব্যাথা, পা ক্রমশ সরু হয়ে যাচ্ছে। হাঁটতে অসুবিধা হচ্ছে। অন্যান্য দিনের মতো এদিনের শুনানিতেও হুইলচেয়ারে আদালতে পৌঁছান অনুব্রত। জানা যায়, জেল হেফাজতে থাকাকালীন হাতে আঘাত পেয়েছেন সায়গল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.