রাজ্য

বদলে যাচ্ছে চিত্র ! সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করা হবে লোকাল ট্রেনের দরজা ?

ট্রেনের দরজায় ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ ! মেট্রোর মতো এবার থেকে বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেনের দরজাও! আমাদের লোকাল ট্রেনের প্রতিদিনের চিত্রগুলির মধ্যে একটি হলো , দরজার সামনে যাত্রীদের ভিড় , ঠেলাঠেলি করে ট্রেনে উঠতে হচ্ছে , কেউ কেউ আবার ট্রেনের দরজায়ও ঝুলছে । কিন্তু এবার বদল ঘটবে সেই পরিস্থিতিতে ! বন্ধ করে দেওয়া হবে লোকাল ট্রেনের দরজা! জানা গিয়েছে , যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই রেলের তরফে এই সিদ্ধান্ত । তবে এখনই শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে এই সিদ্ধান্ত কার্যকর হবে না ।

গত ৯ জুন , মুম্বরায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের এবং আহত হন ৯ জন। জানা গেছে , তারপরেই বিশেষ কোচ তৈরি করা হচ্ছে , যেখানে ফাইবার গ্লাস প্যানেলের বদলে থাকছে ভেন্টিলেটেড দরজা । ওই দুর্ঘটনার পর , রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন , এবার থেকে বিশেষ নজর দেওয়া হবে , যাত্রীদের সুরক্ষার ওপর । আর তারপরেই লোকাল ট্রেনের দরজা বন্ধ করার সিদ্ধান্ত রেলের ।

তবে সেন্ট্রাল রেল সূত্রে খবর, এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই ভেন্টিলেটেড দরজা লাগানো কোচ । পাশাপাশি এই ভেন্টিলেটেড দরজা লাগানো কোচ চালু হয়ে গেলে , তার দরজা অপারেট করবেন মোটরম্যান ও ট্রেন ম্যানেজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.