অফবিট

৩০ কোটি বছরের ভুল ভাঙল! অক্টোপাস নয়, আসল পরিচয় জেনে চমকে উঠলেন বিজ্ঞানীরা সহ বিশ্ব

বিজ্ঞান জগতে বড়সড় চমক! প্রায় ৩০ কোটি বছর পুরনো এক জীবাশ্ম, যাকে এতদিন বিশ্বের প্রাচীনতম অক্টোপাস বলে মনে করা হতো, সেটি আদৌ অক্টোপাস নয়—সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য।

ইলিনয়ের মাজোন ক্রিক অঞ্চল থেকে পাওয়া ‘পোলেসেপিয়া মাজোনেনসিস’ নামের এই জীবাশ্মটি ২০০০ সালে প্রথম অক্টোপাস হিসেবে চিহ্নিত হয়। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছিল এটি। কিন্তু দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল—কেন পরবর্তী প্রাচীন অক্টোপাসের সঙ্গে এর বয়সের এত বিশাল ব্যবধান?

গবেষণায় মিলল নতুন সূত্র
ইউনিভার্সিটি অফ রিডিং-এর গবেষক থমাস ক্লিমেন্টসের নেতৃত্বে নতুন করে পরীক্ষা শুরু হয়। উন্নত ‘সিনক্রোট্রন’ প্রযুক্তি ব্যবহার করে জীবাশ্মটির ভেতরের গঠন বিশ্লেষণ করা হয়।

সেখানে দেখা যায় এক গুরুত্বপূর্ণ অমিল—

অক্টোপাসের দাঁতের সারিতে সাধারণত ৭–৯টি দাঁত থাকে কিন্তু এই জীবাশ্মে রয়েছে ১১টি দাঁত।এই দাঁতের গঠন মিলে যায় প্যালিওক্যাডমাস পোহলি নামের এক প্রাচীন নৌটিলাস গোত্রের প্রাণীর সঙ্গে।

ভুলটা হলো কীভাবে?
গবেষকদের মতে, জীবাশ্মটি পচনের সময় তার শক্ত খোলস হারিয়ে ফেলে। ফলে শুধু নরম অংশ দেখে এটিকে অক্টোপাস বলে ভুল করা হয়েছিল। অথচ বাস্তবে এটি ছিল খোলসযুক্ত নৌটিলাস-জাতীয় প্রাণীর আত্মীয়।

বদলে যাচ্ছে ইতিহাস
এই আবিষ্কারের ফলে অক্টোপাসের বিবর্তন ইতিহাস নতুন করে ভাবতে হবে। এতদিন যা বিশ্বাস করা হতো, এখন তা আর সঠিক নয়। ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে, তারা ‘প্রাচীনতম অক্টোপাস’ হিসেবে এই জীবাশ্মের স্বীকৃতি তুলে নেবে।

বর্তমানে ফিল্ড মিউজিয়াম-এ সংরক্ষিত এই জীবাশ্মটি এখন নতুন পরিচয়ে—
বিশ্বের প্রাচীনতম নরম টিস্যুযুক্ত নৌটিলাস গোত্রের প্রাণী।

কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?
৩০ কোটি বছরের পুরনো ভুল সংশোধন।অক্টোপাসের বিবর্তনের সময়রেখা বদলে যাচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জীবাশ্ম বিশ্লেষণে নতুন দিগন্ত,ভবিষ্যৎ সামুদ্রিক প্রাণীর গবেষণায় বড় প্রভাব।বিজ্ঞানীদের কথায়, “একটি ছোট দাঁতের পার্থক্যই ইতিহাস বদলে দিতে পারে”—আর এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.