দেশ

RBI-এর বড় সিদ্ধান্তে চাপে Tata Sons, এবার IPO-র পথেই টাটা গ্রুপ?

বড় ধাক্কা খেল টাটা গ্রুপের প্রিন্সিপাল হোল্ডিং সংস্থা Tata Sons। শেয়ার বাজারে নথিভুক্ত না হয়ে প্রাইভেট সংস্থা হিসেবে থাকার যে আবেদন তারা করেছিল, তা খারিজ করে দিয়েছে Reserve Bank of India (RBI)। ফলে নিয়ম মেনে Tata Sons-কে এবার শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে।
২০২৪ সালের মার্চে নিজেদের Core Investment Company হিসেবে পাওয়া রেজিস্ট্রেশন সারেন্ডার করে অনিবন্ধিত কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে থাকার আবেদন করেছিল Tata Sons। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ২১,৮১৩ কোটি টাকার ঋণও আগেভাগে শোধ করে দেওয়া হয়। কিন্তু RBI-এর সিদ্ধান্তে সেই পরিকল্পনায় কার্যত বড় ধাক্কা এল।
RBI-এর নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সম্পদসীমা অতিক্রম করা NBFC-কে ‘Upper Layer’-এর আওতায় এনে শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বর্তমানে Tata Sons-এর মোট সম্পদের পরিমাণ প্রায় ২.০১ লক্ষ কোটি টাকা, যা নির্ধারিত সীমার তুলনায় অনেকটাই বেশি। ফলে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির আওতায় থেকেই IPO-র পথে এগোতে হবে সংস্থাটিকে।
Tata Trusts-এর হাতে Tata Sons-এর প্রায় ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। অন্যদিকে, Shapoorji Pallonji Group-এর হাতে রয়েছে প্রায় ১৮.৩৭ শতাংশ অংশীদারিত্ব। Tata Sons বাজারে তালিকাভুক্ত হলে নিজেদের অংশীদারিত্বের কিছুটা বিক্রি করে ঋণ পরিশোধের সুযোগ পেতে পারে Shapoorji Pallonji Group।
RBI-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে Shapoorji Pallonji Group। তবে Tata Sons বা RBI-এর তরফে এখনও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.