ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বিতর্ক চলছে বিশ্ব রাজনীতির মহলে। তার যথেষ্ট প্রভাব পড়েছে ভারতেও।সম্প্রতি এই যুদ্ধ নিয়ে এক ভোটদানের আয়োজন করেছিল রাষ্ট্রসংঘ। সেই ভোটদানে অংশগ্রহণ করেছিল প্রায় ২০০ টি দেশ।কিন্তু সেই ভোটদানে অংশগ্রহণ করেনি ভারত, সেই নিয়েই মোদী সরকার কে কটাক্ষ করলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।তার এই কটাক্ষ বাক্য দ্য হিন্দু নামক পত্রিকায় আর্টিকেল আকারে পেশ করেন তিনি।
কিছুদিন আগেই গাজায় হামাসের হামলা নিয়ে নিন্দা করেছিল কংগ্রেস। কিন্তু এখন পুরো উল্টো কথা বলছে কংগ্রেস দল। নিজের আর্টিকেলে সোনিয়া গান্ধী বলেন,”গাজায় মানবতার পরীক্ষা হচ্ছে। ইজরায়েলের ওপর নৃশংস হামলায় আমরা সম্মিলিতভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ইজরায়েলি প্রতিক্রিয়ায় আমরা আরও দুর্বল হয়ে পড়েছি। জানি না আমাদের সম্মিলিত চেতনা জাগ্রত হওয়ার আগে আরও কত মানুষ প্রাণ হারাবে।২০২৩ সালের ৭ অক্টোবর ইয়োম কিপুর যুদ্ধের ৫০তম বার্ষিকীতে হামাস ইজরায়েলের ওপর নৃশংস হামলা চালায়, এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং ২০০ জনেরও বেশি অপহরণ করা হয়”।
পরে এই যুদ্ধকে ইজরায়েলের জন্য একটি ট্র্যাজেডি বলে বর্ণনা করেন তিনি। তার বক্তব্য,”গাজা ও এর আশেপাশে ইজরায়েলি সেনাবাহিনীর বৈষম্যমূলক অভিযানের ফলে হাজার হাজার মানুষ মারা গেছে এবং বিপুল সংখ্যক নিরীহ শিশু, নারী ও পুরুষ নিহত হয়েছে। তিনি বলেন, ইজরায়েলের কর্মকাণ্ড এখন প্রতিশোধের দিকে মনোনিবেশ করছে, যাতে নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটছে।”
তিনি আরো বলেন,”ন্যায়বিচার ছাড়া শান্তি হতে পারে না। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ইজরায়েলের নিরবচ্ছিন্ন অবরোধ গাজাকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। শান্তি তখনই আসবে যখন বিশ্ব নেতৃত্ব দেবে।”
সবশেষে প্রধানমন্ত্রী কে কটাক্ষ করে তিনি বলেন,”প্রধানমন্ত্রী প্রাথমিক বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকারের কথা উল্লেখ করেননি।গাজায় ইজরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক প্রস্তাবের বিষয়ে ভারতের অবস্থানের তীব্র বিরোধিতা করে ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা দুর্ভাগ্যজনক যে অনেক প্রভাবশালী দেশ সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। যুদ্ধ শেষ করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।”







