নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার শ্রী চৈতন্য অদ্বৈত পৌর স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস,উজ্জ্বল বিশ্বাস ,মহুয়া মৈত্র ,ব্রজ কিশোর গোস্বামী, পুন্ডরীকাক্ষ সাহা ও জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।
এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ৩১৯.৭৫ কোটি টাকা অর্থ মূল্যের ৫৩৩ টি প্রকল্প উদ্বোধন করলেন। যার মধ্যে অন্যতম ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল শক্তিনগর, রানাঘাট পৌর সুস্বাস্থ্য কেন্দ্র,আবরণ হেলথ এন্ড ওয়ারলেস সেন্টার কৃষ্ণনগর,মোল্লাপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া খাদ্য সাথী প্রকল্প, রেশম চাষীদের জন্য পোলু ঘরের নির্মাণের সহায়তা,আমার ফসল এবং আমার গোলা এই স্কিমের সহায়তা,কৃষক বন্ধুর নিশ্চিত আয়।
প্রায় প্রায় 2 লক্ষ 32 হাজার মানুষ আজকে এই সুবিধা গুলো এখান থেকে পেয়েছেন। এস এইচ জি প্রজেক্ট এর জন্য রিভলভিং ফান্ড ও ক্রেডিট লিংকেজ আজকে দেওয়া হয়েছে। চোখের আলো এবং সবুজ শ্রী প্রকল্পকে উনি ডিস্ট্রিবিউট করেছেন, এছাড়াও কন্যাশ্রী এবং রুপশ্রী ,মানবিক প্রকল্প,লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা, মহিলা সমৃদ্ধি যোজনা,সবুজ সাথী নিজের হাতে প্রদান করেছেন।
তিনি এই সভা থেকে নবদ্বীপ হেরিটেজ টাউনের পাশাপাশি ইসকনের দ্বিতীয় মন্দির তৈরির জন্য জমি দানের কথা বলেন। এর পাশাপাশি তিনি বলেন, প্রচুর মানুষের কর্মসংস্থান সেখানে হতে পারে এবং ব্যবসার জায়গা তৈরি হবে। তিনি আরও বলেন শুধুমাত্র ২৯৮টা রাস্তা পথশ্রী প্রকল্পের আন্ডারে এই নদীয়াতে হয়েছে। দুয়ারে সরকারে যারা লক্ষীর ভান্ডার এপ্লাই করেছেন ১৩ লক্ষ মহিলা ও ১০ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা ,১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা,কন্যাশ্রীতে আরও ১০ লক্ষ , ১লা ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে পৌঁছে যাবে। জল প্রকল্প আন্ডারে ১১ লক্ষ ৮৬ হাজার বাড়িতে আগামী এক বছরের মধ্যে জল পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই প্রকল্প সবার কাছে পৌঁছে যাবে । আগামী দিনে কল্যাণীতে education হাব তৈরি হবে শান্তিপুরের তাঁত শিল্পীরা যা উৎপাদন করে তন্তুজা এবং মঞ্জুষা তাদের জায়গা করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে।
কল্যাণী ঈশ্বর গুপ্ত সেতুকে দেড় হাজার কোটি টাকা খরচ করে ৬ লেনের রাস্তা ও পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর অব্দি ব্রিজ তৈরি হবে মানুষের স্বার্থে।







