রাজনীতিরাজ্য

দলের গোপন তথ্য লুটতেই ইডির অভিযান ! বিস্ফোরক মুখ্যমন্ত্রী

আই প্যাকের কর্ণধার প্রতীক জৈন, এবং আই প্যাকের দপ্তরে বৃহস্পতিবার হানা ইডির । সূত্রের খবর , কয়লা পাচার মামলার প্রেক্ষিতেই এই অভিযান। তবে মুখ্যমন্ত্রীর কথায় , এই অভিযানের মূল উদ্দেশ্য হল তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই হানা দিয়েছে ইডি, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বৃহস্পতিবার সকাল সকাল প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি , তারপর তার সংস্থা আইপ্যাকেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই অভিযান চলাকালীনই , ১২ টা নাগাদ প্রতীক জৈনের বাড়িতে গিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। মনোজ ভার্মাও সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর।

কিছুক্ষণ পরেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চোখে পড়ার মতো বিষয় হলো প্রতীকের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী খালি হাতে ঢুকেছিলেন , তবে বেরোনোর পর তাঁর হাতে দেখা যায় একটিফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ।

তবে এদিন প্রতীকের বাড়ি থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন , “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।” মুখ্যমন্ত্রী প্রতীকের বাড়ি থেকে বেরোনোর সময়ও যেসব জিনিসপত্র নিয়ে বেড়িয়েছেন , তা নিয়ে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি । তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।” পাশাপাশি আরও বলেন, “রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে।” এছাড়াও মমতার হুশিয়ারি, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই।”

তবে এবিষয়ে শুভেন্দুর বক্তব্য , “মুখ্যমন্ত্রী আসলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন। এটা অনৈতিক, অসাংবিধানিক। ইডির উচিত সংবিধান মেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। সেটা না হলে রাজ্যে ভুল বার্তা যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.