রাজ্য

এসএসসি পরীক্ষা শেষ, কবে প্রকাশ ফলাফল জানাল কমিশন

নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের এসএসসি (SSC) পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হতেই বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠকের পর কমিশন সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার থেকেই মডেল উত্তরপত্র দেখা যাবে এসএসসি-র ওয়েবসাইটে।

কমিশন জানিয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশের মডেল উত্তর আপলোড করা হবে। পুজোর পর প্রকাশিত হবে ফলাফল। এর পরেই প্রকাশিত হবে ইন্টারভিউ তালিকা। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা শিক্ষক ছিলেন, তাঁদের অভিজ্ঞতার মূল্যায়নও এই নতুন নিয়োগ তালিকা তৈরিতে বিবেচনা করা হবে।

ইন্টারভিউ তালিকা নভেম্বরের আগেই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। নভেম্বর থেকেই শুরু হবে ইন্টারভিউ পর্ব, যা চলবে কয়েকদিন ধরে। কমিশনের লক্ষ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ১ জানুয়ারি থেকে যোগ্য শিক্ষকদের স্কুলে পাঠানো।

প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্ট সেই পুরো প্যানেল বাতিল করে দেয়। পরে সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় বহাল রেখে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই গত দুই রবিবারে পরীক্ষা সম্পন্ন করেছে এসএসসি।

এবার শিক্ষাজগতে সকলের নজর ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া ঘিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.