অফবিট

গবেষকদের মতে খোঁজ মিলল ডাইনোসরের অদ্ভুত প্রজাতির!

আমাদের পৃথিবীতে ডাইনোসরের মতো বিশালাকার এবং খুবই হিংস্র প্রাণী লক্ষ লক্ষ বছর আগে বসবাস করতো। পৃথিবীর সঙ্গে একটি বিশালাকার উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে যে ভয়াবহ পরিস্থিতির হয়েছিল তার জন্যই এই প্রাণীরা পুরোপুরি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় এমনই মনে করেন বিজ্ঞানীরা। তাদের উপস্থিতির প্রমাণ হিসেবে পৃথিবীর নানা প্রান্তে তাদের শরীরের ভগ্না অবশেষ খুঁজে পাওয়া যায়। সম্প্রতি বিজ্ঞানীরা ৭০ মিলিয়ন বা ৭ কোটি বছর পুরনো ডাইনোসরের একটি প্রজাতির সন্ধান পেয়েছেন। তাও আবার ‘ঘুমন্ত অবস্থায়’।

ডাইনোসরের যে নতুন প্রজাতি খুঁজে পাওয়া গেছে, তারা আজ থেকে প্রায় ৭ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। এদের দেহে রয়েছে অদ্ভুত নানা বৈশিষ্ট্। সবথেকে আশ্চর্য হল এদের ঘুমিয়ে থাকার কৌশলটি। বিজ্ঞানীরা পরীক্ষা করার সময় দেখেছেন এই প্রজাতির ডাইনোসর গুলি ঠিক পাখির মতো করে ঘুমায়। জীবাশ্মবিদদের কথা অনুযায়ী এই আবিষ্কারটি খুবই বিরল একটি আবিষ্কার। এটিকেট পরীক্ষার মাধ্যমে নিত্যনতুন তথ্য আমাদের সামনে আসবে। তা থেকে ডাইনোসরের সম্পর্কে নতুন কোন বৈশিষ্ট্য আমরা জানতে পারবো।

ডাইনোসর সন্ধান পাওয়ার স্থান-পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, এই অমূল্য নতুন প্রজাতির ডাইনোসরের নাম জ্যাকুলিনিকাস ইয়ারুই, এর জীবাশ্ম শেষমেষ পাওয়া গেছে। দক্ষিণ মঙ্গোলিয়ার গোবি মরুভূমির এক জনশূন্য এলাকা থেকে পাওয়া গেছে এটিকে। এই জীবাশ্মটি দেখে মনে হয় ডাইনোসরটি যেন ঘুমে বিভোর। এটা দেখে মনে হয় সে যখন ঘুমোচ্ছিল তখনই তার মৃত্যু হয়।

ডাইনোসরের মাথাটা অনেকটা পাখির মতো-
জ্যাকুলিনিচুস ইয়ারুই ছিল ছোট একটি ডাইনোসর । যার উচ্চতা ছিল প্রায় ৩ ফুট এবং সম্ভবত ওজন ছিল ৬৫ পাউন্ডের কম প্রায় ২৯ কেজি মতো। তাছাড়া পাখির মতো মাথার খুলি তাদের, বড় চোখ, কিন্তু পা ছিল বেশ ছোট। বিজ্ঞানীদের কথা অনুযায়ী তারা খুব জোরে দৌড়াতে পারতো। এই ডাইনোসরের জীবাশ্মগুলি জুরাসিক যুগের (প্রায় ১৬৩-১৪৫ মিলিয়ন বছর আগে) এবং ক্রিটেসিয়াস যুগের (প্রায় ১৪৫-৬৬ মিলিয়ন বছর আগে) বলেই ধারণা করছেন বিজ্ঞানীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.