অফবিট

কেন করা হয় সিদ্ধিদাতার পুজো? জানুন বিস্তারিত

মহারাষ্ট্রে মূলত গণেশ পুজোর প্রচলন ছিল। কিন্তু আজকাল ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি প্রান্তেই গণেশ পূজা আয়োজন করা হয়। দক্ষিণ ভারতে গোয়ার মতো জায়গায় খুব ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়। ছোট বড় সব ধরনের ক্লাব আজকাল মেতে উঠেছে গণেশ পূজোয়। বোম্বের বড় বড় ফিল্ম স্টাররা নিজের বাড়িতে গণেশ পূজা করে থাকেন।

গনেশ পুজো হিন্দু দেবদেবীদের পুজোগুলির মধ্যে খুব জনপ্রিয় পুজো । ভগবান গণেশ মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র। গণেশ পুজোর দিন গণেশ তাঁর ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধাবিপত্তি থেকে মুক্তি পেতে বিঘ্নহত্যা গণেশের পুজো করা হয়।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজা হয়। দশ দিন ধরে চলে এই উত্‍সব, চতুর্দশীর দিন শেষ হয়। আমাদের যেকোন শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করি আমরা। গণেশ পুজো না করে কোনও পুজোই পুরো হয় না।

কথিত আছে, দেবী পার্বতী নিজের শরীরের অংশ থেকে সৃষ্টি করেন। ভগবান গণেশ কে এবং তাকে দরজার পাহাড়ার কাজে নিযুক্ত করেন। মহেশ্বর কে ঘরে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় ছোট্ট পাহাড়াদার গণেশ। ছোট্ট পাহারাদারের বাধা পেয়ে প্রচন্ড রেগে যান মহেশ্বর। শুরু হয় শিব এবং গণেশের মধ্যে যুদ্ধ। শিব রাগের বশে গণেশের মাথা কেটে দেন। এই দৃশ্য দেখে মাথা পার্বতী প্রচন্ড ভেঙে পড়েন এবং মহেশ্বর এর কাছে তার সন্তানের প্রাণভিক্ষা চান। মহেশ্বর তখন আদেশ দেন উত্তর দিকে শোয়া যার মাথা প্রথমে পাওয়া যাবে তার মাথায় কেটে আনতে।যেমন বলা তেমনি কাজ প্রথমেই পাওয়া গেল হাতি ।তার মাথা ই কেটে আনা হয়। মহেশ্বর সেই মাথা লাগিয়ে দেন গনেশের শরীরে। তিনি এই ভাবেই পূজিত হন এবং গজানন নামে পরিচিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.