বহু পুণ্যার্থী পাড়ি দিয়েছিলেন কিন্নৌর কৈলাসধামের পথে । কিন্তু তখনই আসে বিপদ। মেঘ ভাঙ্গা বৃষ্টি আর তাতেই আচমকা আসে হরপা বান । হরপা বানের জলের তোড়ে টাংলিং নালার ওপর স্থিত অস্থায়ী সেতুটি ভেসে যায় । বহু পুণ্যার্থী আটকে পড়েন তাতে । শেষমেশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ৪০০ এর বেশি পূন্যার্থীকে নিরাপদে নিয়ে যাওয়া হয় । জ়িপলাইনের সাহায্যে উদ্ধার করা হয় তাদের ।
জানা গিয়েছে, বুধবার সকালে হিমাচল প্রদেশের কিন্নৌর কৈলাশধামের পথে মেঘভাঙা বৃষ্টির ফলে আচমকাই হরপা বান আসে। সেই সময় ওই রাস্তায় পুণ্যার্থী ছিলেন প্রায় ৪১৩ জন। আচমকাই হরপা বান আসায় ভেসে যায় সেতু। যার ফলে আটকে পড়েন পুণ্যার্থীরা । ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল উদ্ধারের কাজ শুরু করে। শেষমেশ জ়িপলাইনের সাহায্যে উদ্ধার করা হয় ৪০০ এরও বেশি পূণ্যার্থীকে ।
উল্লেখ্য , রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ২০ জুন থেকে ৫ আগস্টের মধ্যে হিমাচল প্রদেশে যে সব দুর্ঘটনা ঘটেছে , তাতে প্রায় নিহত হয়েছেন ১৯৪ জন। আর আজ একটুর জন্য প্রাণ বেঁচেছে পুণ্যার্থীদের । জানা গিয়েছে বুধবার সকাল থেকেই উত্তরাখণ্ড ও হিমাচলে ভারী বৃষ্টি শুরু হওয়ায় ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।







