কেন্দ্ররাজনীতিরাজ্য

তৃণমূলের ‘চূড়ান্ত সতর্কতা’ – হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ।

মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রীয় বিধায়ক হুমায়ুন কবীর এই শুক্রবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলাবিষয়ক বৈঠকে “লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং” চিঠি হাতে পেয়েছেন। বিধানসভায় নিজের কক্ষে শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর উপস্থিতিতে এই নোটিশ তুলে দেন।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে ঐ মন্তব্য আর ধরা হবে না, আর কোনো ভুল হলে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হবে

দলের বিবৃতিতে বলা হয়েছে, হুমায়ুনের সাম্প্রতিক কিছু মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষতি করেছে এবং শৃঙ্খলার খেয়ানত করেছে।
এরই মধ্যে তিনি কাশেম সিদ্দিকী ও শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন যা দলীয় অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য প্রভাব ফেলেছে।

তৃতীয়বারের মতো শোকজের পর এবার ‘চিরস্থায়ী সতর্কতা’ হিসেবে এই নোটিশ দেওয়া হলো। দলের শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বার্তা দিয়েছিলেন— একাধিক শোকজের পরেও যদি কোনো নেতার আচরণ স্থির না হয়, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে ।

নোটিশ পেয়ে হুমায়ুন কবীর বলেন, “পার্টি আমাকে যা বলবে, তা করবো। আর সিদ্ধান্ত যদি আমাকে দল থেকে বাদ দেওয়ার হয় – তারা করতে পারে।” তিনি আরও জানিয়েছেন, যেকোনো বিষয়ে তিনি যথাসময়ে জবাব দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.