বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে। কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপটি। এরপর উত্তর-পশ্চিম দিকে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আরও দু’দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।
এদিকে, কলিঙ্গপত্তনমের কাছে নিম্নচাপের স্থলভাগে প্রবেশের জেরে অন্ধ্র উপকূলের বেশ কিছু এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল হাওয়ায় বহু গাছ উপড়ে পড়ার খবর মিলেছে। স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।







