ছুটির দিনে সকাল থেকে বঙ্গে বজায় রয়েছে মনোরম পরিবেশ। বইছে ঠান্ডা হাওয়া। তীব্র গরমের থেকে রেহাই পেল বাংলার মানুষ। রবিবারের দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর। কলকাতায় থাকছে হলুদ সতর্কতা।
আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় রয়েছে কমলা সতর্কতা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে আপাতত কোনোরকম তাপপ্রবাহের সম্ভাবনা নেই। কিছুদিনের জন্য বঙ্গবাসী গরমের হাঁসফাঁস অবস্থা থেকে স্বস্তি পেল। পাশাপাশি কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
এমনকি কালবৈশাখি পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। পাশাপাশি হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে ক্রমশ গতিবেগ কমবে ঝড়ের। এছাড়াও সোমবারেও দক্ষিণবঙ্গে থাকছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।







