আবহাওয়া

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি

ঘূর্ণিঝড় ‘মন্থা’-র দাপট কাটতে না কাটতেই ফের নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগর। আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ায় ফের অস্থিরতার আশঙ্কা। শুক্রবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়া

আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বীরভূম ও মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ভয়াবহ সতর্কতা

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও জারি হয়েছে কমলা সতর্কতা।
বিশেষত শুক্রবার উত্তরবঙ্গের পাহাড়ি জেলা জুড়ে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.