কলকাতা

জোকা মেট্রো এবার ইডেন গার্ডেন পর্যন্ত, রেলমন্ত্রকের সবুজ সংকেত

রাজ্যের মেট্রো পরিকাঠামো উন্নয়নে আরও এক ধাপ এগোল কলকাতা। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরকে এবার ইডেন গার্ডেন পর্যন্ত সম্প্রসারণের জন্য রেলমন্ত্রকের সবুজ সংকেত মিলেছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ব্যয়ের বিষয়েও শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, এসপ্ল্যানেড থেকে প্রায় ১.২ কিলোমিটার সম্প্রসারিত হবে এই করিডর। ইডেন গার্ডেন সার্কুলার রেল স্টেশনকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ। মোহনবাগান ক্লাবের বিপরীতে নতুন ‘ইডেন গার্ডেন’ মেট্রো স্টেশন নির্মাণের জন্য জমিও চিহ্নিত করা হয়েছে।

বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। মাঝেরহাটের পর মোমিনপুর থেকে ভূগর্ভস্থ পথে কাজ এগোচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নীচ দিয়ে টানেল নির্মাণের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। পাশাপাশি পার্ক স্ট্রিট স্টেশন তৈরির কাজও জোরকদমে চলছে।

মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, ২০২৭-২৮ সালের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু করা। নতুন সম্প্রসারণের অনুমোদন মেলায় প্রকল্পের কাজ আরও দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে। পরিষেবা চালু হলে দক্ষিণ কলকাতার যাত্রীদের যাতায়াতে বড়সড় সুবিধা মিলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.