নিজস্ব সংবাদদাতা : মঙ্গলাহাট অগ্নিকাণ্ডের তদন্তের ভার হাতে নিয়েছে সিআইডি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মঙ্গলাহাট তদন্তের ভার সিআইডি- র হতে। গোয়ান্দারা ঘটনাস্থল থেকে শুক্রবার রাতভর নমুনা সংগ্রহ করেছেন । অন্য দিকে,ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। আগের স্থানেই যাতে তাঁরা ব্যবসা করতে পারেন এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। নয়া ভাবে দোকান তৈরি করতে যেন প্রশাসনের সহায়তা করে,এমনটাই ব্যবসায়ীদের দাবি । এছাড়াও তাঁদের অভিযোগ,এই অগ্নিকাণ্ড আসলে একটা পরিকল্পনা মাফিক ‘চক্রান্ত’। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন তাঁরা। ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে বেলা ১২টা নাগাদ আসছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
উল্লেখ্য বৃহস্পতিবার রাতে মঙ্গলাহাটে আগুন লাগে । শনিবারও ঘটনাস্থল থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। এখনও সেখানে দমকলের দু’টি ইঞ্জিন কাজ করছে। এই বিষয় কে কেন্দ্র করে দমকল আধিকারিক সৌম্য বসু জানান, কিছু জায়গার ভিতরে আগুন রয়েছে। সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছে। দমকলকর্মীরা কাজ করছেন। দমকল সূত্রে খবর, ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এনে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর পরই উঠে এসেছে অন্তর্ঘাতের তত্ত্ব। সেই কথা মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গিয়েছে । প্রায় আড়াই হাজার দোকান ভস্মীভূত হয়েছে।’’







