রাজ্য

বিবাহ বিচ্ছেদের পর দিতে হবে ৫ কোটি টাকা নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক ব্যক্তিকে তাঁর স্ত্রীকে স্থায়ী ভরণপোষণ হিসেবে এককালীন পাঁচ কোটি টাকা দেবার করা নির্দেশ দেন । বিবাহ বিচ্ছেদের পর এই নির্দেশ দেওয়া হয় প্রবীণ কুমার জৈনকে।
দুই বিচারপতি বিক্রম নাথ এবং প্রসন্ন ভি. ভারালে ১২ই ডিসেম্বর এই রায় প্রদান করেন । এবং তারা রায় দেন যে প্রবীণ কুমার জৈনকে তার পুত্রের প্রতি পিতার দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া আদালত আরও নির্দেশ দেন যে স্বামীকে তাঁর প্রাপ্তবয়স্ক পুত্রের আর্থিক নিরাপত্তা এবং ভরণপোষণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করতে হবে।
এই মামলাটি প্রবীণ কুমার জৈন এবং অঞ্জু জৈনের দাম্পত্য বিবাদের। এই দম্পতি বহু বছর ধরে আলাদা থাকছেন একে ওপরের থেকে। প্রবীণ অঞ্জুকে তাঁর পরিবারের প্রতি বিমুখ বলে অভিযুক্ত করেছেন, অন্যদিকে অঞ্জু প্রবীণের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।
দাম্পত্য বন্ধন অপ্রত্যাবর্তনীয়ভাবে ভেঙে গেছে বলে উল্লেখ করে আদালত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিবাহ বিচ্ছেদকে অনুমোদন করেছে।
সুপ্রিম কোর্ট তাদের রায় যে আটটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করেছে: স্বামী ও স্ত্রীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, ভবিষ্যতে স্ত্রী ও সন্তানদের মৌলিক চাহিদা, উভয় পক্ষের ক্ষমতা ও কর্মসংস্থানযোগ্যতা, উভয় ব্যক্তির আয়ের উৎস এবং সম্পদ, স্ত্রী শ্বশুরবাড়িতে থাকাকালীন তার জীবনযাত্রার মান , স্ত্রী যে পরিবারের যত্ন নেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন, স্ত্রীর জন্য যুক্তিসঙ্গত মামলার খরচের ব্যবস্থা ও স্ত্রী এর আর্থিক অবস্থা এবং তার ভরণপোষণ।
আদালত পর্যবেক্ষণ করেন দীর্ঘ সময় উভয় পক্ষ আলাদা থাকার জন্য তাদের দাম্পত্য দায়িত্ব পালনের কোনো সুযোগ পায়নি, যার ফলে তাদের মানসিক ও সম্পর্কগত বন্ধন ছিন্ন হয়ে গেছে বলে সিদ্ধান্তে উপনীত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.