খেলাধুলা

সার্ভার ক্র্যাশের কারনে ৩ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে!

নিজস্ব সংবাদদাতা : যত বিশ্বকাপ সামনে আসছে ততই টিকিট বিক্রি হচ্ছে কিন্তু তার সঙ্গে চাপ বাড়ছে ওয়েবসাইট ও অ্যাপের উপর। অনেকেই একদিনের বিশ্বকাপের টিকিট কাটতে পারছে না। ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে কিন্তু অনেকেই এই টিকিট কাটতে গিয়ে মুশকিলের সাথে সম্মুখীন হতে হচ্ছে। যে অ্যাপ বা ওয়েবসাইট এর মাধ্যমে টিকিট বুকিং করছে তাতে চাপ পড়ছে আর ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে। সাধারণত বিশ্বকাপের টিকিট এক বছর আগে থেকেই বিক্রি শুরু হয়। কিন্তু এইবছর বিশ্বকাপের সূচি দেরিতে ঘোষণা করা হয় ও টিকিট বিক্রি ও অনেক দেরিতে শুরু হয়। আর বেশি সময় বাকি নেই বিশ্বকাপের যার জন্য এত দেরিতে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয় যার জন্য একসাথে অনেক মানুষ ওয়েবসাইটে এন্ট্রি করে যার জন্য ওয়েবসাইট ক্র্যাশ করে।

৫ অক্টোবর থেকে বিশ্বকাপ। এক দর্শক বলেন খুবই বিরক্ত লাগছে এত দেরি করে ঘোষণা হলো আর দেরি করে টিকিট বিক্রি হচ্ছে তার সাথে এত দর্শক একসাথে এন্ট্রি করে যার জন্য সার্ভার ক্র্যাশ করে যায়। সারা বিশ্বে এমন প্রতিযোগিতা হয় টিকিট বিক্রি হলে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়। এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু এখানে সেই রকম গতিতে কাজও হচ্ছে না। টিকিট বিক্রি শুরু হয় ২৪ অগাস্ট সন্ধ্যা ৬টা থেকে। কিন্তু প্রথম ৩০ মিনিট কোন টিকিটই বিক্রি হয়নি। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩ সেপ্টেম্বর থেকে। দর্শকদের চিন্তা বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.