রাজ্য

ফের বাতিল বন্দে ভারত ; পরিষেবা ত্রুটিতে বিক্ষোভ যাত্রীদের !

নিজস্ব সংবাদদাতা : বন্দে ভারত নিয়ে ফের বিক্ষোভের পথে যাত্রীরা। গতদিন শুক্রবার সকালে ট্রেনটিকে যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়। তাই তাকে বাধ্য হয়েই বাতিল করা হয়। ‘ যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় ‘ দাবি রেল কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, গতকাল সকালেই হাওড়া – এনজেপি গামী বন্দে ভারতে হঠাৎই টেকনিক্যাল সমস্যা দেখা যায়। ফলে বাতিল করে দেওয়া হয় আপ বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া স্টেশনের ৪ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ছিল। তবে যাত্রীদের সুবিধার্থে অন্য ট্রেন ঠিক করা হয় রেল কর্তৃপক্ষের তরফে। বলা হয়েছিল, সমান গতিতেই চলবে ট্রেনটি। আর বন্দে ভারতে যেমন গুনমানের খাবার দেওয়া হতো তেমন খাবারই যাত্রীদের দেওয়া হবে।

যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে রওনা দেয় যুবা এক্সপ্রেস। কিন্তু প্রিমিয়াম টিকিট কেটেও কোনো স্পেশাল পরিষেবা না পাওয়ায় তুমুল বিক্ষোভ শুরু করে তারা। তাদের দাবি, এই ট্রেনে কোনো শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র নেই। এমনকি জলের ব্যাবস্থাও ভালো ছিল না।

হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, ‘ যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনরকমই আপোষ করা যাবে না।’ এছাড়াও তিনি বলেন, যেহেতু বন্দে ভারত এখন অকেজো তাই তার গতিতেই যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে যুবা এক্সপ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.