রাজনীতিরাজ্য

“আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝব, ও সত্যিই ‘বাপের বেটা” হুমায়ুন কবীরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন শওকত মোল্লা

সোমবার মুর্শিদাবাদ থেকে নতুন দলের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। নতুন দল ঘোষনার পাশাপাশি আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক হুঙ্কার ছেড়েছেন হুমায়ুন। তিনি বলেন, ২০২৬ এ যে দলই সরকার গঠন করুক না কেন , তার দল ছাড়া সরকার গঠন করা যাবে না। তার এই তীব্র হুঙ্কারের পাল্টা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিশানা করলেন হুমায়ুনকে।

তিনি বলেন , “বাকি রাজ্যের কথা ছেড়ে দিলাম, হুমায়ুন যদি সত্যিই ‘বাপের বেটা’ হয়, তা হলে আগামী নির্বাচনে ক্যানিং পূর্বে আমার বিরুদ্ধে লড়ে জিতে দেখাক। ও সারা রাজ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করছে। আমি বলছি, ক্ষমতা থাকলে সকল বিরোধী শক্তির সমর্থন নিয়ে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াক। ” ব্যঙ্গ করে শওকত বলেন, “হুমায়ুন কবীরের যদি প্রস্তাবক পেতে অসুবিধা হয়, থাকার জায়গা বা খাওয়া-দাওয়ার সমস্যা হয়, তার সব ব্যবস্থাই আমরা করে দেব। আমরা দেখতে চাই, ওর আসল জনপ্রিয়তা কতটা। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝব, ও সত্যিই বাপের বেটা।”

প্রসঙ্গত, গত সোমবার মুর্শিদাবাদের মঞ্চ থেকে নতুন দলের দলীয় পতাকাও উন্মোচন করেছেন হুমায়ুন কবীর। তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি- র নতুন দলীয় পতাকার রং হলুদ- সাদা – সবুজ । ইস্তেহারও প্রকাশ করেছেন হুমায়ুন। পাশাপাশি নতুন দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি। এরই সাথে ভরতপুর ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে স্বয়ং লড়বেন বলেও ঘোষণা করেছেন হুমায়ুন। শওকত মোল্লার সরাসরি চ্যালেঞ্জের পর এবার দেখার , হুমায়ুন কবীর তার এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.