নিজস্ব সংবাদদাতা : জমি সংক্রান্ত বিবাদের জেরে বিজেপির হাতে আক্রান্ত হল তৃণমূল কর্মী। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত পারুলিয়া গ্রামের ঘটনা। জানাযায় এক তৃণমূল কর্মী জমি সংক্রান্ত কাজের জন্য বিজেপির এক কর্মীর কাছে গিয়েছিলেন । তখনই তাকে বেধরক মারধর করে বিজেপি কর্মী। এর পাশাপাশি ওই তৃণমূল কর্মীকে বাঁচাতে অন্যান্য তৃণমূল কর্মীরা আসলে তাদের উপরেও চড়াও হয় বিজেপির কর্মীরা এবং তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোট চার জন,তৃণমূল কর্মী যার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসার পর বাড়িতেই রয়েছেন এবং আরো দুজন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।
Read Next
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
November 4, 2026
পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত, এবার হকারমুক্ত হচ্ছে দিঘার সমুদ্র সৈকত
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
Related Articles
Check Also
Close
-
রাখি বন্ধন উৎসব ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক দিবস উদযাপনAugust 30, 2023







