দীর্ঘ ৩০ বছর ধরে পানার চাপ ও জলের তোড়ে ভাঙছে ডোম ঘাটে কাঁসাই নদীর ওপরে তৈরি বাসের সাঁকো। প্রশাসনের কাছ থেকে শুধু প্রতিশ্রুতিই মেলে এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
ফের পাঁশকুড়া এলাকায় পর পর বেশ কয়েকটি দুই পারের সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে যায়।
পাঁশকুড়ার ডোমঘাটের বাসের সাঁকো ভেঙে যায় পানার চাপ ও জলের তোড়ে। ফলে পাঁশকুড়া ব্লকের থেকে যোগাযোগ স্তব্ধ হয়ে যায় অপর প্রান্তের ১৪ টি মৌজার। এই বাসের সাঁকো দিয়ে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত।
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পারাপারের মাধ্যম হয়ে ওঠে নৌকো, কাঁসাই নদীর স্রোতের মধ্য দিয়ে নৌকো
চালানোর সময় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে। এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার ঘুর পথে হাসপাতাল থেকে শুরু করে
স্কুল যেতে হয় রোগী সহ ছাত্র-ছাত্রীদের। কবে হবে কংক্রিটের সেতু?? সেই আশায় দিন গুনছে এলাকাবাসী।







