আবহাওয়া

দুর্গাপুজোর আগে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ,তুমুল ঝড়-বৃষ্টিতে মাটি হবে সপ্তমী-অষ্টমীও? কী বলছে আবহাওয়া দপ্তর জেনে নিন

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শুক্রবারের মধ্যেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।

আবহবিদরা জানিয়েছেন, নতুন নিম্নচাপটি আগেরটির তুলনায় শক্তিশালী হলেও পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছে আসবে না। মূলত ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকাতেই প্রবল ঝড়বৃষ্টি ও দুর্যোগ দেখা দিতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার স্থলভাগে প্রবেশের সময় সর্বাধিক ক্ষতির মুখে পড়তে পারে এই দুই রাজ্য।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি জেনেনিন ?

২৬ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

২৭ সেপ্টেম্বর (ষষ্ঠী): দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-হাওড়ায় ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৮ সেপ্টেম্বর (সপ্তমী): দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া। অন্যত্র হাওয়ার গতি ঘণ্টায় ৩০–৪০ কিমির মধ্যে থাকবে।

২৯ ও ৩০ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সীমিত

শহরে টানা দুর্যোগের আশঙ্কা না থাকলেও মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তমী পর্যন্ত আবহাওয়া মেঘলা থাকলেও, পুজোর মূল দিনগুলিতে বৃষ্টি ধীরে ধীরে কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন আবহবিদরা।

সামান্য দুশ্চিন্তা তৈরি হলেও, আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত—কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রভাব সীমিত থাকবে, বড় দুর্যোগের ঝুঁকি মূলত উপকূলবর্তী রাজ্যগুলিতেই বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.