আবহাওয়া

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ! রথের দিনও অধিকাংশ জেলাতে বৃষ্টির পূর্বাভাস

মাঝে কয়েকদিন রোদ-বৃষ্টির খেলা চললেও ফের বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আজ, বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে আজ। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও। আজ উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। তবে দাপট কমবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি হবে।

শুক্রবার রথের দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ, বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.