দেশ

“ঘোমটার আড়ালে ছুরি! ফুলশয্যার রাতেই নববধূর হুমকি – ‘আমায় ছুঁলে ৩৫ টুকরো করে দেব'”

মেঘালয়ের মধুচন্দ্রিমায় গিয়ে খুন — এই খবরে যখন সারা দেশ স্তম্ভিত, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। জায়গা এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। ২৬ বছরের নিষাদ, নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলেন সিতারাকে। কিন্তু ফুলশয্যার রাতেই সেই স্বপ্ন গুঁড়িয়ে যায়!

নিষাদের অভিযোগ, ঘরে ঢুকে দেখেন নববধূ মুখ ঢাকা, কোণে বসে। কিন্তু ঘোমটার আড়ালেই লুকিয়ে ছিল ছুরি। ঘোমটা সরাতেই হুমকি, “আমায় ছুঁয়ে দেখো… ৩৫ টুকরো করে দেব। আমি শুধুই আমনের।” স্তব্ধ হয়ে যান নিষাদ। এমন ভয় কাটেনি পরপর তিন রাত। ঘুমাননি তিনি, ভেবেছেন — “আমি এবার হয়তো খবরের শিরোনাম হব!”

ঘটনাটি ২৯ এপ্রিল বিয়ের পর ঘটে। ২ মে বৌভাতের পর ফুলশয্যার ঘরে ঘটে এই বিভীষিকা। পরে দু’পক্ষ বসে সমঝোতার চেষ্টা করে। সিতারা আমনকে ভুলে যেতে রাজি হয়েও, বারবার অনুরোধ করতে থাকে, তাকে যেন আমনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অবশেষে ৩০ মে, বাড়ির পাঁচিল টপকে পালিয়ে যায় সিতারা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্যও।

নৈনি ব্রিজ থানার পুলিশ জানিয়েছে, দুই পরিবারের আলোচনার পর পারস্পরিক লিখিত সমঝোতা হয়। কোনও এফআইআর হয়নি।
কিন্তু প্রশ্ন থেকেই যায় — নতুন জীবন শুরু করেও কেউ এমন বিভীষিকা কল্পনা করতে পারেন?

এ কি শুধুই এক ব্যক্তিগত ট্র্যাজেডি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনও মানসিক সংকট?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.