দেশবিদেশ

RudraM-II Missile- এর সফলভাবে শেষ হলো পরীক্ষা, ভীতু পাক-চীন

ক্রমাগত ভারত শক্তিশালী হয়ে উঠছে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের সাহায্যে। একের পর এক মিসাইল তৈরি করছে কখনো ISRO আবার কখনো DRDO। বর্তমানে বিশ্বকাপ কাঁপাচ্ছে ক্ষেপণাস্ত্র রুদ্রাম। ক্ষেপণাস্ত্রের দাপটে ভয় কম্পমান পাকিস্তান ও চীন।

রুদ্রম-২ মিসাইল ডিজাইন করেছে DRDO। ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স এবং আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস যৌথভাবে তৈরি করেছে। পাশাপাশি অস্ত্রটি ৩ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে এমনকি শব্দের গতির চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলতে পারে।

এই মিসাইলের মধ্যে রয়েছে একটি কঠিন প্রপেলান্ট এয়ার-লঞ্চড মিসাইল সিস্টেম। যা শত্রুদের একাধিক টার্গেট ধ্বংস করতে সক্ষম।ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয় Sukhoi-30 যুদ্ধবিমান থেকে। প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে এই অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। যার ফলে জানা গেছে এটি নিজের লক্ষ্য থেকে ৫ মিটার দূরে পরে গেলেও সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবে।

এছাড়াও জানা গেছে, সুখোই থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এবং মিগ-২৯, মিরাজের মতো বিমানেও স্থাপন করা যাবে। পাশাপাশি এটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ক্ষেপণাস্ত্রুটি খুব কম উচ্চতায় উড়ে যায়। যার ফলে এটি রাডার সিস্টেম বা বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সনাক্ত করা যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.