দেশ

‘ভারত নিরাপত্তা পরিসরে স্থায়ী সদস্য হোক’, জোর সওয়াল ব্রিটেনের

এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে জোর দিল আরও এক দেশ। ব্রিটেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সাফ বার্তা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত ভারত-সহ বেশকিছু দেশের।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একবার বলেছিলেন, ‘রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংশোধন জরুরি। ভারতের স্থায়ী সদস্যপদ, দেশটির গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে সমর্থন করে আমেরিকা।’

বিশেষভাবে উল্লেখ্য, জি-২০ এবং গ্লোবাল সাউথে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ভূয়সী ভূমিকার প্রশংসায় সামিল হয়েছিলেন বাইডেন। এবং সাম্প্রতিক সময়ে মোদীর পোল্যান্ড ও ইউক্রেন সফরের কথাও প্রকাশ্যে তোলেন।

পরবর্তীতে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রসঙ্গ আসে৷ বাইডেনের পর একই কথা শোনা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর মুখেও।

উল্লেখ্য, কিছুদিন পূর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে আলোচনাও হয়। উঠে আসে ভারত-আমেরিকা সামরিক ড্রোন চুক্তির বিষয়ও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.