প্রতি বছরেই পুজোর সময় কম -বেশি বৃষ্টি হয়ে থাকে। কিন্তু এবার রাজ্যে পুজোর আগে থেকেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে অধিকাংশ মানুষই মনে করছেন দুর্গা পুজোর সময়ও বৃষ্টি হতে পারে। এই নিয়ে আশঙ্কা থেকে যাচ্ছে রাজ্য বাসির মনে। এবার এই আশঙ্কা নিয়েই মুখ খুললেন আবহাওয়া দপ্তর।
সূত্রে জানাগেছে, গত বছর চার দিনের দুর্গাপুজোয় মহাষ্টমীর পর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভেসে ছিল বাংলা। এই বছর চার দিনের বদলে যখন তিনদিনের পুজো তখন বাংলার বাসিন্দাদের মনে শুধু একটি আশঙ্কা। আর সেই আশঙ্কা হল পুজোয় বৃষ্টি হবে না তো? আশঙ্কাকে সত্যি করে দুর্গাপুজোয় বাংলায় স্বাভাবিকের থেকে বৃষ্টি বেশি থাকবে তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।
• রাজ্যর কোন জায়গায় গুলিতে বৃষ্টি হবে তা নিয়ে কি জানল আবহাওয়া দপ্তর ?
দুর্গাপুজোর সময় বাংলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে এমনটা আবহাওয়া দপ্তরের দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই পূর্বাভাস দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ,অর্থাৎ দিন ধরে ধরে জানিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুজোয় বৃষ্টির আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হওয়ার পাশাপাশি পুজোর সময়ও জারি থাকবে বৃষ্টি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধীরে ধীরে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আবার ১ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এমনটাই আশঙ্কা করছেন।
এর থেকে এটা স্পষ্ট, বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না। এর কারণে বহু মানুষের মনে পুজো নিয়ে আক্ষেপের সৃষ্টি হয়েছে।
• বৃষ্টি বিমুখ কবে হবে? এই প্রসঙ্গে কি জানলেন আবহাওয়া দপ্তর:-
সূত্রে জানাগেছে , আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির হতে পারে এছাড়াও এর পাশাপাশি ১ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পুজোয় গোটা বাংলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের থেকে বেশি থাকার পাশাপাশি সেই বৃষ্টি লক্ষ্মীপূজো পর্যন্ত চলতে পারে। এমনটাই জানা গেল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।







