রাজ্য

একটি ঘন্টাও অতিরিক্ত সময় নয় ; অভিষেককে মঙ্গলবারের মধ্যেই সব নথি দিতে হবে ইডিকে – বললো কোর্ট!

ইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যেসব নথি চেয়েছে, তা তাকে সব জমা দিতে হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যেই সেই নথি জমা দিতে হবে ,বলে নির্দেশ। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে , ‘ অভিষেককে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না।’ তবে একই সঙ্গে ইডিকে বলেন , ‘ নথিতে সন্তুষ্ট না হলে তারা আবারো অভিষেককে ডেকে পাঠাতে পারবেন। তবে তলব করার আগে অভিষেককে ৪৮ ঘন্টা সময় দিতে হবে’।

অভিষেক কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। আজ সেই মামলার শুনানি ছিল। দীর্ঘ সময় ধরে চলে শুনানি। সবশেষে রায় স্থগিত থাকলেও দুই বিচারপতির বেঞ্চ মৌখিক ভাবে কিছু পর্যবেক্ষণের কথা জানায়।

বেঞ্চ বলে, ”আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না। অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাত্‍ ১৯ অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাত্‍ ২৬ অক্টোবরের পরে পাঠাতে হবে।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার অভিষেককে ডাক দিয়েছিলেন ইডি। পরে কলকাতা হাই কোর্টের বিচারপতি সিংহের একক বেঞ্চও বলেছিল, তদন্ত প্রক্রিয়া যাতে মঙ্গলবার ব্যাহত না হয়, তার ব্যবস্থা করতে হবে। অভিষেক অবশ্য নির্দিষ্ট দিনে ইডির দফতরে যাননি। তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান। তিনি আদালতকে জানান, বেঞ্চ তাকে এমন নির্দেশ দিতে পারে না। অভিষেকের সেই আবেদনের শুনানি, ডিভিশন বেঞ্চে বুধবারে হয়। বুধবার ডিভিশন বেঞ্চ ইডির কাছে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও একটি প্রস্তাব রাখে।কিছু পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয়।আদালত বলেন , বৃহস্পতিবার ইডির মতামত, এ ব্যাপারে কি? তা আদালতকে জানাতে হবে। ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার ইডির বক্তব্য শোনার পরই মামলাটির শুনানি শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.