পুরীর বেড়াতে যাবেন অথচ জগন্নাথ দেবের দর্শন করবেন না তা কখনো হয় নাকি! যদি পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে চান তাহলে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারটা এড়িয়ে যান। কারণ প্রতিবছর এই দিনে চার ঘণ্টার জন্য বন্ধ থাকে পুরীর শ্রীমন্দির। তাই সে সময় মন্দিরের অন্দরে কোনও পুণ্যার্থীকে প্রবেশ করতে দেওয়া হয় না।
ঠিক কি কারণে মন্দির জনসাধারণের জন্য বন্ধ থাকবে, সেই প্রসঙ্গে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন,দ্বাদশ শতকের এই ঐতিহ্যবাহী মন্দিরে পালিত হয় ‘বানাকা লাগি’ আচার। এই বিশেষ পুজোর জন্য নয়া রূপে সজ্জিত হবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। মূলত এই সাজানোর কাজ করেন ‘দত্ত মহাপাত্র’ নামে উচ্চবর্ণের সেবায়েতরা।সেইজন্য বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ দর্শন।
উল্লেখ্য এদিন সকাল থেকেই তুমুল ব্যস্ততা জগন্নাথধামে। ‘দত্ত মহাপাত্র’ বর্ণের সেবায়েতরা ১২ শতাব্দীর জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তিগুলিকে সাজিয়ে তুলবেন। এই সাজানোর কাজ চলে জগন্নাথ মন্দিরের অন্দরে ভোগ মণ্ডপে জগমোহনের গুরুদা পিলারের কাছে। সারা বছরই সাত থেকে আটবার হয় এই বানাকা লাগি।’বানাকা লাগি’ কথার অর্থ হল,’বানা’ শব্দটির অর্থ জঙ্গল এবং ‘লাগি’ শব্দটির অর্থ আবেদন জানানো।এই অনু্ষ্ঠানে ভগবানের মূর্তিসজ্জার জন্য জঙ্গলের চাররকম উপাদান ব্যবহার করা হয়। যেমন হলুদ রঙের হেঙ্গুলা, লাল রঙের হরিলতা, সাদা রঙের শঙ্খ এবং জগন্নাথ দেবের জন্য কালো রং ব্যবহার করা হয়।
এদিকে, কিছুদিন আগেই ওডিশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জগন্নাথ মন্দির করিডরের কাজ শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের চারটি গেট থেকে ভক্তদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।তাই শুধুমাত্র সিংহদুয়ার দিয়ে প্রবেশ করানোর ফলে , মন্দিরে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা । এই ঘটনা নিয়ে কংগ্রেসও বিক্ষোভ দেখিয়েছে।







