অফবিট

ব্রণের কারণে মুখে গর্ত !রইল ঘরোয়া টিপস

ব্রণ এমনই এক সমস্যা যেটি ওঠা থেকে শুরু করে শেষপর্যন্ত মুখের সৌন্দর্য কমিয়ে দেয়ার জন্য দায়ী। এটি দূর হলেও অনেকসময়ই চিহ্ন রেখে যায়। বিশেষ করে কিছু নাছোড়বান্দা ব্রণের কারণে শেষপর্যন্ত মুখে গর্ত হয়। তখন আর কিছুতেই এটি ভরাট করা সম্ভব হয় না। তবে এমন হলেও মন খারাপের কিছু নেই। বাড়িতেই কিছু প্যাক তৈরি করে ব্যবহার করলে সহজেই মুক্তি মিলবে এই সমস্যা থেকে-

হলুদ ও লেবুর প্যাক
এক চা চামচ লেবুর রস নিন। এরসাথে মেশান এক চা চামচ হলুদ। আপনি চাইলে কাচা হলুদ কিংবা গুড়ো যে কোনটাই ব্যবহার করতে পারেন। এবার এই দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে প্যাকটি মুখে সব জায়গায় সমান করে লাগান। বিশ মিনিট পরে মুখ নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার ক্রিম অথবা লোসন লাগিয়ে নিন।

টক দই, লেবুর খোসা এবং গোলাপজল
একটি বাটিতে এক চা চামচ টক দই, এক চা চামচ লেবুর খোসা বাটা এবং সামান্য একটু গোলাপজল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এটি মুখে লাগিয়ে রাখুন পুরোপুরি না শুকানো পর্যন্ত। পুরো শুকিয়ে গেলে জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি পোরস, গর্ত ইত্যাদি দূর করার সাথে সাথে আপনার স্কিনকে সুপার হাইড্রেট, ময়েশ্চারাইজ এবং সুপার স্মুদ করবে। স্কিনের গ্লো বাড়াবে।

ডিমের সাদা অংশ এবং লেবুর রস
একটি ডিমের সাদা অংশ নিন। এর সাথে মেশান এক চা চামচ লেবুর রস। ভালো করে মিক্স করুন। এবার এটি মুখে লাগান সমান করে। শুকাতে দিন পুরোপুরি। মুখে টান ধরবে যখন তখন মুখ ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন যেন মুখে একটুও থেকে না যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.