রাজ্য

১০০ বেশি গরু সহ ২৫ জনকে আটক করল তমলুক থানার পুলিশ

নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোরও বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ। মঙ্গলবার সকাল আটটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাওয়ার সময় তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার নিমতৌড়ি এলাকায় গাড়ি গুলিকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য, সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত তমলুকে সি আই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ছটি গাড়িসহ মোট ২৫ জনকে আটক করে তমলুক থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.