বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছিল রানাঘাট কামালপুরে। সেই বড় দুর্গা বর্তমানে আইনি জটিলতায়। আজ মহামান্য আদালতের কামালপুরের দুর্গা পুজো নিয়ে রায়দান ছিল। যদিও আজ পরিষ্কারভাবে মহামান্য আদালতের বিচারপতি তেমনভাবে এই বড় দুর্গা পুজোর মামলায় কোন রায়দান করেননি আজ। আগামী সোমবার কামালপুরের বড় দুর্গার পুজোর মামলার রায়দান। তারই অপেক্ষায় রয়েছেন কামালপুর গ্রাম সহ গোটা নদীয়া জেলার মানুষ। ঠাকুর তৈরি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা।সূত্রের খবর এত বড় দূর্গা পুজো করতে বাঁধা দেয় পুলিশ প্রশাসন। এরপর মামলা হয় হাইকোর্ট এ। যদিও আদালত জেলাশাসক কে বিষয়টি নজর করতে এবং রিপোর্ট দিতে বলেছিলেন।
সূত্রের খবর, এই পুজোর জন্য সহমত দেননি জেলাশাসক।তাই এই বড় দুর্গা পুজো হওয়া নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রামবাসীরা সহ পূজা উদ্যোক্তারা। যদিও এই পুজো নিয়ে এখনো আশাবাদী রয়েছেন গ্রামের আপামর বাসিন্দারা। এই পূজা মন্ডপের বা এই পুজোর দুর্গা প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন এখনো রায়দান বা পুজোর অনুমতি যদি দেওয়া হয় তাহলেও দুর্গাপুজোর ষষ্ঠীর মধ্যেও প্রতিমা তৈরীর কাজ ও মন্ডপ তৈরির কাজ সম্পন্ন করা যাবে। তবে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার জানান এখনো আমরা আশাবাদী এবং আমাদের পুরো ভরসা আছে। এখন দেখার আগামী সোমবার কি রায়দান দেন মহামান্য বিচারপতি সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।







