রাজ্য

ভাষা দিবসে ভাষা রক্ষার অঙ্গীকার মমতার , কি শপথ নিলেন তিনি ?

বাংলার পরিযায়ী শ্রমিকের , ভিনরাজ্যে হেনস্থা করা , বাংলার মনীষীদের অপমান করার অভিযোগ তুলে , তৃণমূল প্রথম থেকেই সরব হয়েছে । পাশাপাশি বারংবার বাংলা ভাষায় কথা বলায় হেনস্থারও অভিযোগ উঠেছে । আর এবার ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে , বাংলা ভাষার ওপর যারা আক্রমণ করে , তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

নিজের সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন ,” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরোও লেখেন , “রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত-জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি অ্যাকাডেমি, রাজবংশী ভাষা অ্যাকাডেমি, কামতাপুরী ভাষা অ্যাকাডেমি, সাঁওতালি অ্যাকাডেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষাভাষী মানুষ তাঁদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।”

তৃণমূল সুপ্রিমোর শপথ , “একুশের এই পুণ্যদিনে আরও একবার অঙ্গীকার করছি – যেকোনো ভাষার উপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। সকল ভাষা সমানভাবে সম্মাননীয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.