শিক্ষা

মাদ্রাসা সার্ভিস কমিশনে ইতি, এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ

পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। তুলে দেওয়া হল মাদ্রাসা সার্ভিস কমিশন (MSC)। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মাদ্রাসা সার্ভিস কমিশনকে আর পৃথকভাবে রাখা হচ্ছে না। এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমেই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে।
সরকারের দাবি, একই নিয়োগ ব্যবস্থার আওতায় স্কুল ও মাদ্রাসাকে আনলে প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে। অতীতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষাপটে পৃথক নিয়োগ ব্যবস্থার পরিবর্তে একক ব্যবস্থার পথে হাঁটল রাজ্য সরকার।
এর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণও সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের বদলে উচ্চশিক্ষা দফতরের অধীনে আনা হয়েছে।
মাদ্রাসা নিয়ে রাজ্যের সাম্প্রতিক পদক্ষেপও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সমীক্ষায় বহু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে।
ফলে নিয়োগ ব্যবস্থা থেকে প্রশাসনিক নিয়ন্ত্রণ—মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে একের পর এক বড় পরিবর্তনের পথে এগোচ্ছে রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.