জেলা প্রশাসন সূত্রে খবর বেশ কয়েক বছর যাবত শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডে একটি আমবাগান রয়েছে সেটি জেলা প্রশাসনের , আর সেই কারণেই এবার জেলা প্রশাসনের তরফে আম বাগানে বসানো হলো বোর্ড। এদিন বি এল আর ও এবং একাধিক সরকারি আধিকারিকরা নদীয়ার শান্তিপুর থানার ৫ নং ওয়ার্ডের মাতাল গড় এলাকায় এই সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে যান। কিছুদিন আগে এই এলাকার কিছু মানুষ বোর্ড বসাতে বাধা দেয়, পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে সেই বোর্ড বসানো হলেও , বোর্ড বসানো কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে শান্তিপুরবাসীকে বিভ্রান্ত করেছে এমনটাই জানান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পরবর্তীতে আবারও এই বোর্ড বসানো এবং জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার সঙ্গে কথা বলে বোর্ড বসানো হয়েছে বলেই জানান তিনি ।
অপরদিকে যে সমস্ত ব্যক্তি এই ভুল তথ্য সামাজিক মাধ্যমে পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে পৌরসভা ইতিমধ্যে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান।
অপরদিকে ভূমি দপ্তর এবং শান্তিপুর চেয়ারম্যান সকলেই জানান যদি এই জমি কোন ব্যক্তির হয়ে থাকে এবং সেই জমি যদি তিনি দাবিদার হন তাহলে আদালতে গিয়ে সংশ্লিষ্ট প্রমাণ দিয়ে বুঝাতে পারলে আদালত যদি সিদ্ধান্ত নেয় তখন তিনি তার জমির মালিকানা প্রমাণ করতে পারবেন তবে বর্তমানে এই জমি সরকার অধিগ্রহণ করে তাতে বোর্ড বসিয়ে চিহ্নিত করণ করে গেছে।







